রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় কোনো ত্রুটি-বিচ্যুতি ছিল কি না ও প্রশিক্ষণের জন্য বিমানটি ফিট ছিল কি না, তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (২২ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় দোয়া মাহফিলে তিনি এ দাবি জানান।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ক্ষতি অপূরণীয় উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, একটি প্রশিক্ষণ বিমানের কার্যক্রম এমন একটি জনাকীর্ণ শহরে হয় কিভাবে? এটার জবাব কী?

0 Comments